‘অস্তিত্ব টিকিয়ে রাখতে আ’লীগের অধীনে নির্বাচনে যাবে বিএনপি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি –জামায়াত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে অংশ নিবে। মুখে যতই সহায়ক সরকার দাবী করুক আ’লীগের অধীনে নির্বাচন যাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। ১১ই নভেম্বর শনিবার মনপুরা উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে উপজেলা অডিটোরিয়ামে  প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।

সম্মেলন শুরু হওয়ার আগেই ১ হাজার মে. টন ধারণ ক্ষমতা সম্পন্ন খদ্যগুদাম উদ্বোধন ও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেকে কাটেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্রাহ আল ইসলাম জ্যাকব এম.পি।

১১ই নভেম্বর অডিটোরিয়ামে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ আবুল হোসেন আবু মেম্বারের সভাপতিত্বে উপজেলা শ্রমিকলীগের  ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা  শ্রমিকলীগের সভাপতি মোঃ আবু তাহের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব।  অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, সহ-সভাপতি শারিয়ার চৌধুরী দ্বিপক।

সভায়  বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব বলেন মনপুরার মানুষের প্রাণের দাবী ছিল মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা। আমি আল্লাহর রহমতে মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে বাচাঁনোর জন্য ব্লকের ব্যাবস্থা করেছি। শিগগিরই কাজ শুরু হবে।  মনপুরার সকল রাস্তাঘাট পাকা করণ প্রায় শেষ হয়েছে। মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা শ্রমিকলীগের  ৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোঃ আবুল হোসেন আবু মেম্বারকে সভাপতি, মোঃ মাদু সর্দারকে সিনিয়র সহ-সভাপতি, শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, মোঃ শাহজাহানকে যুগ্ন সাধারণ সম্পাদক ও মোঃ শামসুউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্যাহ কাজল, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্রাহ আলমগীরসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ, কৃষকলীগ ও মহিলা আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু