যে অনুষ্ঠানের মধ্যমণি কোহলি-আনুশকা

ভারতীয় ক্রীড়া এবং বিনোদন জগতের এক ঝাঁক নক্ষত্র। সেই তালিকায় কে নেই— আমির খান থেকে অক্ষয় কুমার। সানিয়া মির্জা থেকে সাইনা নেহওয়াল। হার্দিক পাণ্ড্য থেকে জাহির খান। কিদম্বি শ্রীকান্ত থেকে ‘গুরু’ পুল্লেলা গোপীচন্দ। কিন্তু এই নক্ষত্র সমাবেশের মধ্যেও নজর কেড়ে নিলেন যে দু’জন, তাঁদের নাম— বিরাট কোহলি এবং অনুশকা শর্মা।
 
শনিবার রাতে মুম্বইয়ে ভারতীয় ক্রীড়াবিদদের পুরস্কৃত করার অনুষ্ঠানে হাতে হাত ধরে হাজির হন কোহলি-আনুশকা জুটি।’ যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাড়া পড়ে যায় তাঁদের ভক্তদের মধ্যে। নেভি ব্লু স্যুটে কোহালি, লাল প্যান্ট-স্যুটে অনুষ্কা। লাল কার্পেটের ওপর দিয়ে দু’জনে হেঁটে আসার সময়ই শুরু হয়ে যায় ফ্ল্যাশ লাইটের ঝলকানি। হাসি মুখে ফটোগ্রাফারদের জন্য ‘পোজ’ দিতেও দেখা যায় দু’জনকে।
IMG0
ভারতীয় ক্রীড়াবিদদের জন্য এ বার থেকে চালু হল ‘ইন্ডিয়ান স্পোর্টস অনার।’ কোহলির উদ্যোগে যে অনুষ্ঠানে সম্মান জানানো হল দেশের সফল ক্রীড়াবিদদের। গত সেপ্টেম্বরে এই পুরস্কার অনুষ্ঠান নিয়ে কোহলি বলেছিলেন, ‘ক্রীড়া জগতে ভারত এখন অনেকটাই এগিয়েছে। এখন আর একটি বিশেষ খেলার দেশ বলে ভারতকে চিহ্নিত করা যাবে না। তাই এখন সময় এসেছে সেই সব ক্রীড়াবিদকে স্বীকৃতি দেওয়ার যাঁরা দেশকে সম্মানিত করেছেন। সময় এসেছে সেই সব তরুণ ক্রীড়াবিদের ওপর সার্চলাইট ফেলার, যারা খেলাধুলোয় ভারতের ভবিষ্যৎ হয়ে উঠবে।’
 
ইত্তেফাক/কেআই