রংপুরে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

 
পরীক্ষা দিতে যাওয়ার পথে রংপুরে সড়ক দুর্ঘটনায় আহসান হাবীব (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রবিবার সকালে বদরগঞ্জ উপজেলার শ্যামপুর বৈকুন্ঠপুর এলাকায় এঘটনা ঘটে।
 
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, নিহত আহসান হাবীব সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের কাটাবাড়ি এলাকার সেলিম রেজার ছেলে। শ্যামপুর সুগারমিলস উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল সে।
 
সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, হাবীব তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে শ্যামপুরের ভিআইপি শাহাদৎ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। 'পথে বিপরীতমুখী একটি ট্রাক্টরের ধাক্কায় চাপায় তারা রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই হাবীবের মৃত্যু হয়।' পরে সেলিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান