বিএনপির সমাবেশ ঘিরে বাস সংকট, নগরবাসীর ক্ষোভ

বিএনপির সমাবেশ কর্মসূচি ঘিরে নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর বিভিন্ন স্থানে আজ রবিবার সকাল থেকেই বাসের সংকট দেখা দেয়। এ সময় গাড়ির অপেক্ষা থাকা মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীসহ সাধারণ নগরবাসী।
 
আজ সকালে অফিসসহ বিভিন্ন গন্তব্যে যেতে ঝামেলায় পড়েন সবাই। প্রতিদিনকার মত স্বাভাবিক বাস পাওয়া যায় নি। শত শত মানুষ দাঁড়িয়ে ছিলেন। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিকে সঠিক সময়ে বাস না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন নগরবাসী। বাস পেলেই হুড়োহুড়ি করে উঠতে গিয়ে আহত হতে দেখা গেছে। 
IMG0
এদিকে প্রতিনিধিরা জানিয়েছেন, ঢাকায় প্রবেশ পথ হিসেবে পরিচিত এলাকাগুলোতে বাস সংকট তীব্র আকারে দেখা দেয়। আজ সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে হাজার হাজার মানুষ। রায়েরবাগ থেকে গুলিস্তান চলাচলকারী অনেক পরিবহনকে চলতে দেখা যায় নি।
 
শনির আখড়া, কাজলা বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী চৌরাস্তা, সায়েদাবাদ এলাকায় বিপুল মানুষকে গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে গুলিস্তানমুখী মানুষের সারি। কাউকে কাউকে ট্রাক, পিকআপ ভ্যানেও যেতে দেখা গেছে।
 
ইত্তেফাক/এমআই