রাজধানীতে দুই দিনব্যাপী এসিআই মোটরসের ঢাকা বাইক কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। বাইক কার্নিভ্যাল নিয়ে দেশের বাইকপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মতো।
শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনব্যাপী এ কার্নিভ্যাল শুরু হয়। একই ভেন্যুতে ইয়ামাহা বাংলাদেশের এক বছর পূর্তিও উদযাপন করা হয়। হাজার হাজার বাইকপ্রেমীর অংশগ্রহণে কার্নিভ্যাল হয়ে উঠেছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাইক র্যালির উদ্বোধনের মাধ্যমে দুদিনব্যাপী এই কার্নিভ্যালের সূচনা করেন এসিআই মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. এফএইচ আনসারী এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। শনিবার বিকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিড স্টার তাসকিন আহমেদ বাইকপ্রেমীদের সঙ্গে নিয়ে কেক কেটে ইয়ামাহার এসিআই মোটরসের সঙ্গে এক বছর পূর্তি অনুষ্ঠান পালন করেন। উৎসবের সমাপনী দিনে স্টান্ট শো, সংগীতানুষ্ঠান, নৃত্য ও মনমাতানো কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড এলআরবি।
এই অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে ছিল ভারত থেকে আগত লেডি বাইকার গ্রুপ, যারা মোটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখিয়েছে। কনসার্টে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড নেমেসিস।
ইত্তেফাক/ইউবি