চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়া নালা এলাকায় মিনিবাস ও মোটরসাইকেলের সংর্ঘষে ৩জন নিহত হয়েছেন। রবিবার এ দুর্ঘটনা ঘটে। গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
নিহতরা হলেন- ঈদগাঁও হাসিনা পাহাড় এলাকার ব্যবসায়ী ধলুর ছেলে কলেজছাত্র শফিকুল ইসলাম (১৭), জালালাবাদ পালাকাটা এলাকার আবদুল খালেকের ছেলে হাসান (১৮) এবং পোকখালী পূর্ব ইছাখালী কোনাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে কলেজছাত্র মহিউদ্দীন মহি (১৭)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁওগামী একটি মিনিবাসের সাথে মোটরসাইকেলের সংর্ঘষ হয়। ঘটনাস্থলে দুইজন মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান গুরুতর আহত মহিউদ্দীন।
রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ও জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ঘটনার পর তুলাতলী হাইওয়ে ও রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ইত্তেফাক/আরকেজি