জাতীয় বিশ্ববিদ্যালয়: ১ম বর্ষ স্নাতকে ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ সোমবার

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা সোমবার প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- (nu<space>athn<space>roll no. লিখে ১৬২২২ মেসেজ Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ আগামীকাল: ২০১৮ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ এলএলবি শেষ বর্ষের ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- (nu<space>atpm<space>roll no.  লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট (nu.edu.bd/admissions অথবা www.admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে। 
 
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি