রায়পুরায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাতে হাসিমপুর মৌলভীবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

খবর পেয়ে স্থানীয় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো : জামাল উদ্দিনের কাঠ ও কফি হাউজ, তাজুল ইসলামের গরুর খাবার, নাজিম উদ্দিনের গরুর খাবার, বাছেদ মিয়ার গরুর খাবার, পাভেল মিয়ার গরুর খাবার, আব্দুর রহিম মুরগীর দোকান, এনামূল হক সরকারের চাউলের দোকান, ছাদেক মিয়ার সাউন্ড সিস্টেম, কামাল মিয়ার রাইচ মিল।

 

মার্কেট মালিক জামাল উদ্দিন আহমেদ ও অলিউল্লাহ জানান, এ বাজারে আমাদের ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

 

রায়পুরা ফায়ার সার্ভিসের লিডার কাজি মো. নোমান বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

ইত্তেফাক/এএম