৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা

 
সরকার ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা করেছে। আজ রবিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
 
এতে বলা হয়, দিবসটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে উদ্যাপনের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
গত ৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে। বাসস
 
ইত্তেফাক/কেকে