মাগুরায় রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

 
মাগুরা সদর উপজেলার নড়িহাটি এলাকা থেকে সোমবার বিকেলে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে (৩৫) আটক করেছে পুলিশ। 
 
মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, বিকাল ৩টার দিকে নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সিড়ির উপর বসে ছিলেন ওই যুবক। তিনি অজ্ঞাত ভাষায় কথা বলছিলেন। ইশারায় তিনি ক্ষুধার কথা জানালে স্থানীয়রা তাকে খাবার খেতে দেন। তার কথাবার্তায় রোহিঙ্গা হিসেবে সন্দেহ করে এলাকাবাসি পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে মাগুরা সদর থানায় নিয়ে যায়। তার ভাষা বোঝা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে তিনি রোহিঙ্গা প্রমাণিত হলে তাকে কক্সবাজারে পাঠানো হবে। 
 
ইত্তেফাক/ইউবি