বাঞ্ছারামপুরে ১৭ মামলার আসামি গ্রেফতার

 
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রুপসদী গ্রামের স্বপন মিয়া ছেলে কামরুল বাহিনীর প্রধান কামরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০ টায় রুপসদী জমিদার বাড়ির পুকুর পাড় থেকে মদপান অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। 
 
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. সাব্বির রহমান জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী কামলের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি, চুরি, মারামারি, চাঁদাবাজি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। আজ সোমবার তাকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে আনার জন্য দরখাস্ত দেয়া হয়েছে। কামরুলের অত্যাচারে অনেক হিন্দু পরিবার বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে বলে জানান তদন্তকারী অফিসার। 
 
অফিসার ইনচার্জ অংশু কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে