মধুখালীতে চিনি মিশ্রিত পাটালি'তে বাজার সয়লাব

 
মৌসুমের শুরুতেই ফরিদপুরের মধুখালী উপজেলার সদর বাজারে চিনি মিশ্রিত খেঁজুরের পাটালি সয়লাব। স্বল্প পরিমাণ পুরাতন গুড় এর মধ্যে বেশিরভাগ চিনি মিশিয়ে সাধারণ গাছিরা পাটালী (খেজুরের গুড় হিসেবে) বাজারে বিক্রি করছেন। প্রতি কেজি পাটালি ১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ী ও সাধারণ গাছিরা।
 
বেশ কয়েক জন পাটালি বিক্রেতা জানান, চিনি মিশ্রিত পাটালি ওজনে বেশি হওয়ায় লাভ বেশি যে কারণে গাছিরা বা পাটালি কারিগররা চিনি মিশিয়ে থাকেন। এগুলো খেঁজুরের গুড় হিসেবে অনেক ক্রেতা না বুঝে খরিদ করে থাকেন। এতে ক্রেতারা এক প্রকার প্রতারিত হচ্ছেন।
 
মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় রাজশাহী ও বগুড়া এলাকা থেকে অনেক গাছি এসে খেঁজুর গাছ লিজ নিয়ে মৌসুম পর্যন্ত খেঁজুরের পাটালি তৈরি করে থাকেন। ইতিমধ্যে অনেক গাছিরা এসে গাছ তৈরি করা শুরু করেছেন। এছাড়াও স্থানীয় গাছিরাও আগাম খেঁজুরের রস তুলতে কাজ শুরু করেছেন। আর কয়েক দিনের মধ্যেই খেঁজুরের রসের পাটলি (গুড়) বাজারে পাওয়া যাবে। কিন্তু তার আগেই গত এক সপ্তাহ বাজারে বিভিন্ন বিক্রেতা চিনি মিশ্রিত পাটালি বিক্রি করছেন ১২০টাকা কেজি দরে।
 
শীত মৌসুমে সাধারণ খেঁজুরের রস ও পাটালী দিয়ে পিঠা খাওয়ার ধুম পড়ে ঘরে ঘরে। তা ছাড়া আত্মীয় স্বজন জামাই জন নিয়ে বিভিন্ন পিঠা খাওয়াও প্রচলন আছে। বাজারে মৌসুমের প্রথমেই পাটলি দেখে তা কিনছেন আগ্রহ ভরে কিন্তু তাতে নেই কোন ঘ্রাণ বা স্বাদ।
 
ইত্তেফাক/জামান