চন্দনাইশে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার রাতে নাজমুন সুলতানা ঈশা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান।
 
জানা যায়, ওইদিন রাতে উত্তর হাশিমপুর জোর পুকুর পাড় এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে নাজমুন সুলতানার সাথে একই এলাকার মোজাহের পাড়ার রফিক হাজীর ছেলে সুমন (২০) এর বিয়ের অনুষ্ঠান চলছিল কনের বাড়িতে। বাল্য বিবাহের গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছুলে বর ও কনের অভিভাবকরা পালিয়ে যায়, এবং বাল্য বিবাহ বন্ধ করে দেন। নাজমুন সুলতানা হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
 
এ ব্যাপারে ইউএনও লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাল্য বিবাহের অপরাধে বর ও কনের অভিভাবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান