ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কামাল আহমেদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের উপর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাহাদুরপুর-তালশহর সড়কের মাঝামাঝি স্থানে সড়কের উপরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এসময় তার পকেটে থাকা একটি কাগজের মাধ্যমে নিহতের নাম পরিচয় জানা গেছে। কামাল হবিগঞ্জ সোয়ারগাও এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ইত্তেফাক/জামান