আড়াইহাজারের বিশ্বনন্দী এলাকায় অটোরিকশার ধাক্কায় মাহিম (৪) নামে এক শিশুর নিহত হয়েছে। সে বিশ্বনন্দী মধ্যপাড়া এলাকার প্রবাসী হযরত আলীর ছেলে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
জানা গেছে, শিশু মাহিম রবিবার সকালে তার দাদা ছিদ্দিকের সঙ্গে রাস্তায় হাটাহাটি করছিল। এসময় একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে সোমবার মারা যায়।
গোপালদী তদন্ত কেন্দ্রের ওসি আহসান জানান, অটোরিকশার গাড়ির ধাক্কায় এক শিশু আহত হয়। পরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইত্তেফাক/কেকে