বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার বকুলতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি। এসময় আহত হয়েছেন অনেক যাত্রী। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি টিম। বাসটি খুলনার সোনাডাঙ্গা থেকে ছেড়ে পিরোজপুর যাচ্ছিল বলে জানা গেছে।
বাগেরহাট ফায়ার সর্ভিসের ডিএডি মো. মাসুদ সরদার জানান, খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ডুবে যাওয়া বাসটি উদ্ধারে কাজ করছে। বাসটি উপরে তোলার পর হতাহতের বিষয়ে তথ্য পাওয়া যাবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির, খুলনা থেকে ছেড়ে যাত্রবাহী বাস বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়। তাদের লাশ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। বাসটির উদ্ধার কাজ চলছে।
ইত্তেফাক/এমআই