মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি পিস্তলসহ গ্রেফতার

 
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আলোচিত শিপন হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামি আমান মাঝিকে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পশ্চিম মাকহাটি থেকে তাকে পাকড়াও করা হয়।
 
ডিবি পুলিশের ওসি মো. ইউনুচ আলী জানায়, পশ্চিম মাকহাটি কলার আরতের সামনে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া উদ্ধার করা হয়। 
 
২০০১ সালের মাকহাটি এলাকার আলোচিত শিপন হত্যা মামলার প্রধান আসামি আমান মাঝি। নিম্ন আদালত মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরে আমান উচ্চ আদালতে আপিল করলে সাজা হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়।এতে আমান জামিনে মুক্তি নিয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে