উদ্ধার হওয়া সিংহ-বাঘের ৪ শাবক বঙ্গবন্ধু সাফারি পার্কে

যশোরে উদ্ধার হওয়া সিংহ ও চিতা বাঘের ৪ শাবক গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে প্রাণীগুলো পার্কে পৌঁছে। 
 
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, যশোরের চাঁচড়া চেকপোস্টে একটি প্রাডো গাড়িযোগে পাচারকালে পুলিশ দুইটি কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা প্রাণীগুলো উদ্ধার করে। 
IMG0
পরে থানায় মামলার পর আদালতের মাধ্যমে শাবকগুলোকে সোমবার বিকালে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়। তারা রাতেই শাবকগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। পরে মঙ্গলবার ভোরে পার্কে পৌঁছে। প্রাণী চারটির মধ্যে দুইটি সিংহের এবং অপর দুইটি চিতা বাঘের শাবক। 
 
ইত্তেফাক/আরকেজি