ফেসবুক লাইভে বাহুবলীকে অনুকরণ করতে গিয়ে হাতির রোষে যুবক

বাহুবলী সিনেমায় প্রভাস হাতির শুড় ধরে এর উপর চড়ে বসার একটা দৃশ্যের অনুকরণ করতে হাতির রোষে পড়েছে ভারতের কেরালার এক যুবক। তার এই কাণ্ড সে ফেসবুকে লাইভ করার সময় হাতির শুঁড়ের ধাক্কায় প্রায় উড়ে গিয়ে দূরে পড়ে।
 
রবিবার কেরালার ইদ্দুকি জেলায় ঘটে এই ঘটনা। ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক যুবক একটি হাতিকে প্রথমে কলা খাওয়াচ্ছে। পরবর্তীতে হাতিটির দাঁত ধরে শুঁড়ে চুমু খেলে ভিডিওর দায়িত্বে থাকা বন্ধু তাকে চিৎকার করে বলে, বেশি কাছে যাস না! তুই তো মাতাল! হাতিটি উন্মত্ত হয়ে যাবে।
 
বন্ধুর সতর্কবাণী উপেক্ষা করে আবার হাতির দাঁত ধরে উঠতে চাইলে হাতিটি রাগান্বিত হয়ে তাকে শুঁড় দিয়ে জোরে ছুড়ে মারে। এর বেমক্কা ধাক্কায় উড়ে গিয়ে পড়ে। লাইভ করতে থাকা বন্ধু তখন দৌড়ে তার কাছে গিয়ে বলে, সে কী মরে গেছে? না ও বেঁচে আছে! আর সেখানেই লাইভের সমাপ্তি। জানা গেছে, ওই ব্যক্তি ঘটনাস্থলে বেহুশ হয়ে পড়েছিল। সেখান থেকে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বিবিসি। 
 
ইত্তেফাক/সাব্বির