মোদির বায়োপিকের ওপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশের নির্বাচন কমিশন। শুধু এই ছবিটি নয়, নমো টিভি নিয়েও আপত্তি জানিয়েছে বিরোধীরা। তারা আগেই অভিযোগ করেছিল এভাবে নিজের প্রচার করছেন মোদি।

বৃহস্পতিবার এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তাই এই ছবি নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক চায় না কমিশন। তাই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অবশ্য এমন কোনও পদক্ষেপ নেওয়ার কথা বলেনি।

ছবিটি মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক কংগ্রেস নেতা। কিন্তু শীর্ষ আদালত জানায় এটি অদরকারী বিষয়। এর জন্য সময়ের অপচয় করা যায় না। এমনকি বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

আরো পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহার-কায়সারের আপিল শুনানি ১৮ জুন

গত সপ্তাহে এই ছবির নায়ক বিবেক ওবেরয়ের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে এই ছবি ফ্লপ হবে বলে মন্তব্য করা হয়েছিল। বুধবার লোকসভা নির্বাচনের ঠিক ১২ ঘন্টা আগে প্রধানমন্ত্রীর বায়োপিকের ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

ইত্তেফাক/বিএএফ