শিক্ষার্থীদের বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনীমূলক আবিষ্কার, উদ্ভুদ্ধকরণ ও বিজ্ঞান শিক্ষা প্রচার-প্রসারের উদ্দেশ্যে জেলার শিবালয় উপজেলায় ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী বিজ্ঞান সম্পর্কীত বিষয়ে সম্মক জ্ঞান লাভ করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী কিউরেটর মো. আনিসুর রহমান জানান, ‘ফর ডি মুভি’ নামে মিউ-জু বাসে স্থাপিত বিজ্ঞান সম্পর্কীত বিভিন্ন বিষয় বস্তু বিশেষ করে শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য আনা হয়। নিউটন সূত্র, বয়েলস সূত্র, ভর বেগ সূত্র, লেন্স, ইলেকট্রো ম্যাগনেটিক্সসহ বিজ্ঞানের ২৪টি মৌলিক বিষয় প্রদর্শন করা হয়।
ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক আশরাফুল আলম রাজার সহযোগিতায় কয়েকশ’ শিক্ষার্থী এ প্রদর্শনী উপভোগ করেন।
প্রদর্শনীতে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ, গ্যালারী সহকারী আজিজুর রহমান, টেকনিশিয়ান মনির হোসেন, মুভি চালক লাল মিয়া, জহিরুল হক বিষয়বস্তু তুলে ধরেন।
ইত্তেফাক/আরকেজি