বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে। জনগণ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। শেখ হাসিনা কিংবা কোনো সরকারের অধীনে নির্বাচন হবে না। সেই নির্বাচন করতে দেবো না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এ আলোচনা সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, আমরা শুনতে পাচ্ছিলাম সংসদের অনির্বাচিত ১৫৪ জনের বিরুদ্ধে একটি রিট করা আছে। যার রায় প্রধান বিচারপতি ছুটি থেকে দেশে এসে দেবেন। হয় তো সিদ্ধান্ত আসতে পারে ১৫৪ আসন অবৈধ আর সেটা হলে সরকার অবৈধ হয়ে যাবে। সেই আশঙ্কা থেকে সরকার সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে প্রথমে দেশ ত্যাগ পরবর্তীতে পদত্যাগে বাধ্য করেছেন।
ইত্তেফাক/নূহু