রাউজানে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

 
চট্টগ্রামের রাউজানে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পশ্চিম গহিরার মঘাশাস্ত্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম শহুরমূখী স্টার অ্যাম্বুলেন্স সার্ভিস নামের একটি অ্যাম্বুলেন্স পশ্চিম গহিরার মঘাশাস্ত্রী এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালকসহ ২জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
 
এবিষয়ে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে আমরা পৌঁছার আগেই আহত ২জনকে স্থানীয় জনগণ চট্টগ্রাম মেডিকেলে পাটিয়ে দিয়েছে। দুর্ঘটনা দেখে বুঝা যাচ্ছে অ্যাম্বুলেন্সটি লাশ দিয়ে আসার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানতে পারিনি। তবে যতটুকু মনে হয় তারা এ অ্যাম্বুলেন্সের চালক ও হেলপার হতে পারে।
 
ইত্তেফাক/জামান