বান্ধবীর কাছে নবাগত কন্যাকে রেখে মাদ্রিদে রোনালদো

চতুর্থ সন্তান জন্মগ্রহণের ৪৮ ঘণ্টার ব্যবধানে মাদ্রিদে ফিরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্নাব্যুতে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। গত রবিবার নবাগত কন্যা অ্যালানা মার্টিনার ভুমিষ্ঠের সংবাদ দিয়েছিলেন এই পর্তুগিজ ‍সুপারস্টার। বান্ধবীর কাছে অ্যালানাকে রেখে মঙ্গলবারই সান্তিয়াগো বার্নাব্যুতে যান তিনি।
 
বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে এটি রোনালদোর ঔরষজাত প্রথম সন্তান। তবে রোনালদোর চতুর্থ সন্তান অ্যালানা। এর আগে চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে রোনালদোর যমজ সন্তান ইভা ও মাতেও’র জন্ম হয়। সাত বছর বয়সী রোনালদো জুনিয়রসহ প্রথম তিন সন্তানের জন্ম হয় ভাড়া করা গর্ভে। তাদের মায়ের পরিচয় জানা যায়নি।
IMG0
এর আগে গত রবিবার বান্ধবী ও নবাগত অতিথির ছবি নিজ ইনস্টাগ্রামে পোস্ট করে অ্যালানার জন্মের সুসংবাদ দেন রোনালদো। ছবিতে রোনালদো, রদ্রিগেজের সঙ্গে বড় ছেলে রোনালদো জুনিয়রও ছিল। ক্যাপশনে রোনালদো লিখেছেন, মাত্রই ভুমিষ্ঠ হলো অ্যালেনা মার্টিনা। জিও (জর্জিনা) ও অ্যালানা দুজনই খুব ভাল আছে। আমরা সবাই অত্যন্ত খুশি।
 
ইত্তেফাক/কেআই