হাটহাজারীতে ইয়াবাসহ আটক ১

 
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ৫৫টি ইয়াবাসহ হাসান মুরাদ ওরফে আরাফাত (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা করা হয়েছে। আটককৃতকে বুধবার বেলা সোয়া বারোটায় আদালতে পাঠানো হয়েছে।
 
অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মহসিন ও কামরুজ্জামানকে নিয়ে চবি ১ নং গেইট এলাকা থেকে আরাফাতকে ৫৫টি ইয়াবাসহ আটক করি। সে একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএম।