সাতক্ষীরায় জামায়াতের দুই কর্মীসহ আটক ৪৮

 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুই কর্মীসহ ৪৮জনকে আটক করা হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৩ জন, শ্যামনগরে ৪ জন, আশাশুনিতে ৬ জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটায় ২ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান