কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— কসবা থানার তারা মিয়া (৬৫) ও স্ত্রী মরিয়ম বেগম (৫৫)।
বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর মসজিদের সামনে থেকে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএম।