ট্রাকের ধাক্কায় দম্পতি নিহত

 
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার নারায়ণপুর এলাকার আব্দুল করিম (৩০) ও তার স্ত্রী। 
 
বালিয়াঘাটা এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক পেছন দিক থেকে ভুটভটিকে ধাক্কা দিলে চালক আব্দুল করিম ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে করিমের স্ত্রীর নাম পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল করিমের দুই মেয়ে। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সী বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি