সিআইপি কার্ড পেলেন উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

 
রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি কার্ড পেলেন উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন খান। গত  রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সিআইপি-২০১৪ কার্ড প্রদান করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 
 
রফতানি বাণিজ্যে অবদানের জন্য ১৬৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) কার্ড দিল সরকার।  বাণিজ্য মন্ত্রণালয় ২০১৪ সালের জন্য তাদের নির্বাচিত করে এই সম্মান দিয়েছে। 
 
বাণিজ্য সচিব শুভাশীস বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআিই) সভাপতি শেখ ফজলে ফাহিম, সাবেক এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি