কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম আশরাফ আলী ওরফে মালেক (৪৭)। তিনি বগুড়ার ধুনট থানার বড়চাপড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি মারা যান। 
 
ওই কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, আশরাফ আলী দুপুরে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে বিকাল সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশরাফ একটি হত্যা মামলায় ২০১২ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। আগে থেকেই তার বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ছিল। 
 
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, কাশিমপুর কারগার থেকে বন্দি আশরাফ আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি