দেবিদ্বারে বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অর্পণ ঘোষ (৭) নামে এক শিশু নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে।
বুধবার বিকালে সাড়ে ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অর্পণ নবীনগর থানার ইব্রাহীম পুরের বিমল ঘোষের পুত্র।
স্থানীয়রা জানান, বাসটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারের পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। পরে ৫টার দিকে কুমিল্লার আমতলী হাইওয়ে পুলিশ রেকার নিয়ে এসে উদ্ধার কাজ শুরু করে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা জানান, ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অর্পণ ঘোষ (৭) নামে একটি শিশু হাসপাতালে নেয়ার পর মারা গেছে।
ইত্তেফাক/ইউবি