সোনারগাঁওয়ে নদী ভাঙনে ২ শতাধিক পরিবার নিঃস্ব

 
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নুনেরটেক ও রঘুনার চর এলাকায় নদী ভাঙনে দুই শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।   
 
রঘুনার চর এলাকার আবুল কাসেম, আব্দুর রহিম, ইলিয়াছ জানান, প্রতিবছর অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন। 
এ ব্যাপারে বাংলাদেশ মানবধিকার সংস্থা সোনারগাঁও শাখার সভাপতি মো. হাবিব মাস্টার বলেন, এবারের বর্ষায় মেঘনা নদীতে বিলিন হয়েছে চর দুটির বিরাট অংশ। শিগগিরই অবৈধভাবে বালু কাটা বন্ধ না হলে নুনেরটেক ও রঘুনার চর এলাকা দুটি একেবারেই বিলিন হয়ে যাবে।
 
 
ইত্তেফাক/এমএ