পাইকগাছায় অ্যাপ্রোচ সড়কে ঘটছে দুর্ঘটনা

অ্যাপ্রোস সড়কের চেয়ে শিবসা ব্রিজের উচ্চতা বেশি হওয়ায় ব্রিজের ওপরে ওঠার সময় পাল্টি খেয়ে খাদে পড়ছে ছোট ছোট মালবাহী যানবাহন।

মঙ্গলবার সকালে বালু ট্রলি পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এ সময় সাদেক মোল্লা (৭২) নামে এক বৃদ্ধ পথচারী গুরুতর আহত হয়।

প্রতিনিয়ত ঘটছে এ ধরনের দুর্ঘটনা। এতে প্রতিদিন কোনো না কোনো চালক কিংবা পথচারী আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে।

কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

ইত্তেফাক/নূহু