নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকায় অভিযান চালিয় ৫ জেএমবি সদস্যকে আটক করছ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার পারইল হাজীপাড়ার গ্রামের লোকমান প্রামানিকের ছেলে মোয়াজ্জেম হোসেন, আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ, দাড়িয়াগাথী গ্রামের আহাম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক, রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের আয়াত আলী সরদারের ছেলে লুলু সরদার এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার জমাইনগর গ্রামের ইয়াহিয়া হাসেনের ছেলে মাসুদ রানা।
নওগাঁর পুলিশ সুপার ইকবাল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার আয় চান আলীর বাড়ীতে জেএমবি সদস্যরা নাশকতা করার জন্যে গোপন মিটিং করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও ডিবি পুলিশের পৃথক টিম সেখানে অভিযান চালায়। অভিযানে ৫ জন জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং গ্রেনেড বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন আরো জানান, আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য। তারা আত্রাই উপজেলায় বড় ধরনের নাশকতামূলক কাজের উদ্দেশ্যে আত্রাইয়ে ওই গ্রামের গোপন বৈঠক করছিল। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং মাঠ পর্যায় অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/মোস্তাফিজ