ফুলবাড়ীতে অটোবাইক চাপায় শিশু নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোবাইক চাপায় রাকিব (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব ওই এলাকার আজিত মিঞার ছেলে।
 
রাকিবের চাচা আজিজার রহমান জানান, শিশুটি খেলতে খেলতে বাড়ির সামনের পাকা রাস্তায় যায়। এ সময় ফুলবাড়ীগামী একটি অটোবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রংপুর নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি