বৈশাখী কনসার্টে জেমস

 

বৈশাখী টিভির বৈশাখী আয়োজনে সরাসরি পারফর্ম করবেন জেমস। পহেলা বৈশাখ সকাল ১০টায় বৈশাখী কনসার্ট ‘আলোকের এই ঝর্ণাধারা-২০১৯’ রমনার জামতলা থেকে সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। আয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অংশ নেবেন নগর বাউল জেমস। অনুষ্ঠানে আরো পারফর্ম করবেন ঐশী, কর্ণিয়াসহ ডিএমপির তালিকাভুক্ত শিল্পীরা। প্রযোজনা এস আলী সোহেল।