রুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার

 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। 
 
সকাল ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র আর্কিটেকচারে বিভাগে ভর্তিকাচ্ছুদের পরীক্ষা সকাল ৯টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 
 
সকল ভর্তি পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগে নিজ নিজ পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) এবং প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডসহ এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে। 
 
ভর্তি পরীক্ষার্থীদের যেকোন ধরনের ব্যাগ এবং মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে না আসার নির্দেশ দেয়া হয়েছে। তবে রুয়েটের ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই প্রয়োজনীয় ডক্যুমেন্টস এবং ডাউনলোডকৃত প্রবেশপত্রে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে সাথে আনতে হবে।
 
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ভিসি প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি