সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু

 
ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মো. মিজানুর রহমান (৩৯) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। ভাণ্ডারিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় উপজেলার পৈকখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিজান উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি