শেকেরকান্দি সড়কের বেহাল অবস্থা


ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামের কাঁচা রাস্তাটি পাকা না করার কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অনবরত বৃষ্টির ফলে রাস্তার মাঝে পানি জমে কাদা হয়ে যানবাহন চলাচলসহ যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপজেলা সদরে আসা যাওয়া করতে মারাত্মক কষ্ট সহ্য করতে হচ্ছে । মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স পর্যন্ত এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে পারছে না।

শেকেরকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহাম্মদ জানান, ২০১২ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বরাবর দরখাস্ত করলে  উপজেলা এলজিইডি অফিস সার্ভে করে প্রায় ২৫ লাখ টাকার অর্থ বরাদ্দের সুপারিশ করলেও আজ পর্যন্ত রাস্তাটি পাকা করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর।

ইত্তেফাক/নূহু