ফুলবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।
 
বিজিবি সূত্র জানায়,আজ শুক্রবার সকাল ৬ টার দিকে শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার শাহজাহানের নেতৃত্বে বিজিবি’র টহলদল উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী শালবাড়ী এলাকায় অবস্থান নেন। এ সময় কয়েকজন চোরাকারবারি দুইটি অটোবাইক যোগে প্রসাধন সামগ্রী নিয়ে লালমনিরহাট অভিমুখে যাওয়ার সময় বিজিবি’র সদস্যরা তাদের ধাওয়া করেন।
 
পরে বিজিবি’র ধাওয়ায় অটোবাইকসহ মালামাল ফেলে পালিয়ে যায় তারা। এ সময় ঘটনাস্থল থেকে প্রসাধন সামগ্রী গুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। এ গুলোর মধ্যে উন্নত মানের শ্যাম্পু, ট্যালকম পাউডার, বডি লোশন, বেবি লোশন,অলিভ অয়েল,বেবি অয়েল রয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
 
লালমনিরহাট  ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক জানান, জব্দকৃত মালামাল গুলো জয়মনিরহাট কাস্টম অফিসে জমা করা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ