বেড়ায় ছাত্রীকে উত্যক্ত করায় জরিমানা

 
পাবনার বেড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে শুক্রবার সিরাজুল ইসলাম নামের এক ছাত্রকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
আদালতের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেড়া আলহেরা স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে তার কলেজে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিলেন সিরাজুল ইসলাম নামের ওই যুবক। উত্যক্তের শিকার ছাত্রীর বাবা ইতিপূর্বে একাধিকবার এ বিষয়ে সিরাজুলের বাবা মোজাহার হোসেনকে জানান। কিন্তু সিরাজুল তার বাবার নিষেধ অমান্য করে তার বখাটেপনা চালিয়ে যান। শেষে ঐ মেয়েটির বাবা নিরুপায় হয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমকে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বেড়া ফকির প্লাজার সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত সিরাজুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সিরাজুল ইসলামের বাড়ি করমজা গ্রামে।
 
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ইত্তেফাক/এএম।