উইকেটরক্ষক টিম পেইন, দুই ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট ও শন মার্শকে দলে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উইকেটরক্ষক ম্যাথু ওয়েড, দুই ব্যাটসম্যান ম্যাট রেনশ ও গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেইন, ব্যানক্রফট ও মার্শ।
চমক দেখিয়েই অ্যাশেজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে ডাক পেলেন পেইন। সাত বছর পর জাতীয় দলে খেলার সুযোগ পেলেন তিনি। ২০১০ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের সাথেই টেস্ট অভিষেক হয়েছিলো ৩২ বছর বয়সী পেইনের। এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি।
আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিজবেনে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
প্রথম দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিওন, জশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড, চাদ জেমস শ্রেয়াস।
ইত্তেফাক/কেআই