২৫ মণ জাটকা জব্দ

 
গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে ৩টি বাস থেকে ২৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। জাটকাগুলি ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদীর ইউএনও মাসুমা আক্তারের নির্দেশে বৃহস্পতিবার রাতে হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধামের নেতৃত্বে উপজেলার উত্তর পালরদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বাসান।
 
এসময় বরিশাল, আমতলী, বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী সুগ্ন্ধা, ইসলাম. রাফিন-সাফিন পরিবহনের যাত্রীবাহী নৈশ বাসের ছাদ থেকে ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এরপর আটককৃত মাছ গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ইউএনওর উপস্থিতিতে ২৫ মণ জাটকা ১০টি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি