১২ কেজি রুপা উদ্ধার

 
সাতক্ষীরা কুশখালি সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে সদর উপজেলার ছয়ঘরিয়া নামকস্থান থেকে উক্ত রুপাগুলো উদ্ধার করা হয়। এসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
 
কুশখালি বিজিবির হাবিলদার আলহাজ আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া নামকস্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে চটের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১২ কেজি রুপা উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে উক্ত রুপাগুলো চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে।
 
ইত্তেফাক/আরকেজি