বৃষ্টির কারণে ভারত-শ্রীলংকা কলকাতা টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৭১ বল। দ্বিতীয় দিনও বৃষ্টি অব্যাহত ছিলো। তবে আজ আগের দিনের চেয়ে বেশি সময় খেলা হয়েছে। দ্বিতীয় দিনে মোট খেলা হয়েছে ১২৬ বল। দিন শেষে ৫ উইকেটে ৭৪ রান করেছে ভারত।
টেস্টের প্রথম দিন ১৭ রানে ৩ উইকেট হারায় ভারত। ওপেনার লোকেশ রাহুল শূন্য, শিখর ধাওয়ান ৮ ও অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে ফিরেন। আউট হওয়া সকলকেই নিজের শিকার বানিয়েছেন শ্রীলংকার পেসার সুরাঙ্গা লাকমল। এদিন তার বোলিং ফিগার ছিল ৬ ওভারে ৬ মেডেনে শূন্য রানে ৩ উইকেট। দিন শেষে পূজারা ৮ রানে এবং আজিঙ্কা রাহানে শূন্য রানে অপাজিত ছিলেন।
দ্বিতীয় দিন ভারত ৫৭ রান যোগ করতে পারে পূজারার ব্যাটিং দৃঢ়তায়। পতন হয়েছে ২ উইকেটের তাদের। ৯টি চারে ১০২ বল খেলে ৪৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন পূজারা। ৪ রান করে বিদায় নেন রাহানে ও রবীচন্দ্রন অশ্বিন। পূজারার সাথে ৬ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় দিন ভারতের পতন হওয়া দুটি উইকেটই নিয়েছেন ডান-হাতি পেসার দাসুন শানাকা। বাসস
ইত্তেফাক/ইউবি