রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

 
রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় রাসেল আহমেদ (২৫) নামে একজন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে মিরপুর ১০ নম্বর  সেকশনে ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
ঝালকাঠির রাজাপুর উপজেলার আবুয়া গ্রামের শাহেব আলীর ছেলে রাসেল। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মধ্য পাইকপাড়ায় থাকতেন। ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 
 
মিরপুর মডেল থানার এসআই আবদুর রহিম জানান, ভোরে কোনো এক যানবাহনের ধাক্কায় ফায়ার সার্ভিস স্টেশনের ১ নম্বর গেটের সামনে মৃত অবস্থায় পড়ে ছিলেন রাসেল। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।  
 
ইত্তেফাক/ইউবি