মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বনভোজন। গত ৯ মার্চ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিজয়া চা বাগানে ‘আনন্দ ভ্রমণ ও মিলনমেলা-২০১৯’ শিরোনামে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
চা বাগানের ব্যবস্থাপকের বাংলোর উঠোনে চলে ছোট বাচ্চাদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা, নারীদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, সঙ্গীত পরিবেশনা ও র্যাফে ড্র।
প্রতিযোগিতা শেষে সঙ্গীত পরিবেশনা করেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য পীযূষ কান্তি আচার্য, সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, পীযূষ কান্তি আচার্যের সহধর্মিণী মনিকা আচার্য ও তার ছেলে প্রিয়ম আচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আলমের মেয়ে ইসতী বিনতে আলম হূদিলা ও সাংবাদিক তফাজ্জল হোসেনের ছেলে রিয়াজ হোসেন। এছাড়াও সঙ্গীত শিল্পী জয়নাল আবেদীন ও আনিসুল হক রিপন সঙ্গীত পরিবেশনা করে সবাইকে মাতিয়ে তোলেন।
সঙ্গীত পরিবেশনার ফাঁকে ফাঁকে আনন্দ ভ্রমণ ও মিলনমেলা নিয়ে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউছার এমরান, রিয়াজ উদ্দিন জামি, জ্যেষ্ঠ সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, কবি জয়দুল হোসেন ও বিজয় চা বাগানের ব্যবস্থাপক শাহাদাত হোসেন। এরপর দুই প্রতিযোগিতা ও র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বিজয়া চা বাগানের ব্যবস্থাপক শাহাদাত হোসেন ও প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাদেকুর রহমান। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, তথ্যপ্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়াও আনন্দ ভ্রমণ ও মিলনমেলায় অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।