পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ভবনের ভীম ধসে ফুল মিয়া (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে একটি পরিত্যক্ত বিদ্যালয়ের ভবন অপসারণের সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় তার সহযোগী অপর নির্মাণ শ্রমিক মো. খলিল (৪০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত ফুল মিয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রাণী মিত্র জানান, গত ৩/৪ দিন আগে পরিত্যক্ত ভবনের ওয়াল অপসারণের কাজ শুরু করেন সংশ্লিষ্ঠ ঠিকাদার। শ্রমিকরা ভীম ভাঙার সময় দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইনেসপেক্টর (তদন্ত) মাজাহারুল আমিন (বিপিএম) জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএম।