২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

 
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং বেলা ১২টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাগণকে বিকাল ৩টার মধ্যে এবং অন্য অতিথিগণকে বিকাল ৩টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর