চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা এবং চোলাই মদসহ মো. আলমগীর (৩২) ও আমিন (৩৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরমধ্যে মো. আলমগীরকে ১০৫টি ইয়াবা ও আমিনকে ২০লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার কর্তব্যরত অফিসার উপ পরিদর্শক মাজেদ জানান, শুক্রবার রাতে উপজেলার বড়দীঘির পাড় রেলক্রসিং এলাকা থেকে ২০ লিটার চোলাই মদসহ আমিনকে আটক করা হয়। সে চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া মকবুল টেন্ডলের বাড়ীর মৃত মো. ইউছুপের পুত্র। অপরদিকে সকালে ফরহাদাবাদ ইউনিয়নের কশাইপাড়া এলাকা থেকে ১০৫টি ইয়াবাসহ আলমগীরকে আটক করা হয়। সে ওই এলাকার সৈয়দ বাড়ীর আবুল কাশেম মুন্সীর পুত্র।
উভয় ঘটনায় হাটহাজারী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম।